রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলীকে হত্যার প্রতিবাদে আজও ক্যাম্পাসে ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ক্লাস-পরীক্ষা। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় রাবির ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে মহানগরীর মতিহার থানায় একটি মামলা করেন।
এদিকে, রুস্তম আলী হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: