চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টসম।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের নিয়মিত তল্লাশিকালে এসব স্বর্ণ আটক করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস হাউসের সহকারী কমিশনার মশিয়ার রহমান দেশ টিভিকে বলেন, উদ্ধার হওয়া ৫৩টি সোনার বারের দাম দুই কোটি ৬৫ লাখ টাকা। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিমানে অনুসন্ধান চালিয়ে ওই যাত্রীর হাঁটুর নিচ থেকে ৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আটক হওয়া যাত্রীর নাম মো. আনিস চৌধুরী। তিনি দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে চট্টগ্রাম আসেন। এখান থেকে তার ঢাকা যাওয়ার কথা ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: