রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলীকে হত্যার প্রতিবাদে সোমবারও ক্যাম্পাসে ধর্মঘট চলছে।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষেভ মিছিল করে।
এদিকে, রুস্তম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর এন্তাজুল হক বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: