জেলার খবর

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, একজনের মৃত্যু

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, একজনের মৃত্যু
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, একজনের মৃত্যু
চট্টগ্রামের মিরেরসরাইয়ে একটি যাত্রীবাহী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একজন মারা গেছেন। সোমবার ট্রেনটি মিরসরাইয়ের মাস্তাননগর রেলস্টেশনের কাছে আবুনগর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের এক সাবস্টেশন কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং আরো ৫-৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সময় বগি থেকে লাফিয়ে বাইরে যাওয়ার সময় নিচে চাপা পড়ে তিনি মারা যান। চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার শফিকুল ইসলাম বলেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে মিরসরাইয়ের মাস্তাননগর রেলস্টেশনের কাছে আবুনগর এলাকায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ