ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার এ ধর্মঘট ডাকে ইউনিয়নের নেতারা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতীয় ট্রাক ও চালক নিখোঁজের অভিযোগ এনে সকাল থেকে ধর্মঘট শুরু করেন ইউনিয়নের নেতারা। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের আভ্যন্তরীণ কার্যক্রম।
১১ মার্চ এক ভারতীয় ট্রাক ড্রাইভার বেনাপোল বন্দরে এলে পরদিন থেকে ট্রাক ও চালক নিখোঁজ হয়ে যায়। ঘটনার ২৬ দিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান না পাওয়ায় এ ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার শ্রমিক নেতা প্রদীপ সাহা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: