জেলার খবর

শাহ আমানতে ১৬টি স্বর্ণবারসহ যাত্রী আটক

স্বর্ণবার
স্বর্ণবার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বাংলাদেশ বিমানের ০৪৬ ফ্লাইটে করে আসা যাত্রী আজিজুল মুনির মাহফুজের জুতার শুকতলার ভেতর থেকে ১ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার করা হয়।

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। শাহ আমানতে অবতরণের পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অনুসন্ধান চালিয়ে মাহফুজের জুতার শুকতলার ভেতর থেকে ১৬টি স্বর্ণবার পাওয়া যায়।

এ ঘটনায় বিমানের যাত্রী মাহফুজকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল।

জানা গেছে, আজিজুল মনি মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ