জেলার খবর

বেলকুচিতে আ’লীগ-জামাত সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউপির চরধুল খাগড়াখালী গ্রামে বুধবার আওয়ামী লীগ ও জামাতকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জামাতকর্মী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলকুচি উপজেলার আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামাত সমর্থকদের রাজনৈতিক বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে কয়েকদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছিলো।

এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কর্মী আব্দুল মজিদ ওরফে ব্যাঙ মজিদ গ্রুপের সঙ্গে জামাত সমর্থক আসলাম মাস্টার গ্রুপের সংঘর্ষ হয় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২ আওয়ামী লীগ কর্মীকে আটক করে।

উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পথে আলমগীর হোসেন নামে একজন জামাতকর্মী মারা যান।

এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে দেশ টিভিকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে থানায় এখনো কোনো মামলা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ