তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বামমোর্চার নেতারা।
বৃহস্পতিবার রংপুর থেকে পাগলাপীরের উদ্দেশে যাত্রা করে রোর্ডমার্চ—এখান থেকে জলঢাকা হয়ে তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী বাজারে মানববন্ধন পরবর্তী সমাপনী সমাবেশ করবে গণতান্ত্রিক বামমোর্চা।
জনসভায় বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তিস্তা থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহার বন্ধ ও সকল অভিন্ন নদীর পানির ন্যায্য দাবিতে সকলকে সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে, রোডমার্চটি বুধবার সকালে বগুড়া থেকে যাত্রা করে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ীতে সমাবেশ করে বিকেলে রংপুরে গিয়ে পৌঁছায়।
পরে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চটি রংপুরের পায়রা চত্বরের জনসভায় নেতৃবৃন্দরা বলেন, গণআন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করা হবে।