জেলার খবর

পাবনায় তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তারেক রহমান
তারেক রহমান

বঙ্গবন্ধুকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক খ ম হাসান কবির। বৃহস্পতিবার দুপুরে অভিযোগটি দায়ের করেন তিনি।

অভিযোগ পত্রে বলা হয়, এ বক্তব্য তারেক রহমানের মনগড়া ও তা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বের সামনে হেয়প্রতিপন্ন করেছে। অভিযোগে তারেক রহমানের এ বক্তব্য ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি (খ ম হাসান কবির) আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা অভিযোগটি গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হলে ব্রিটিশ-বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘৭২ সালে শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক বলেন, ‘শেখ মুজিব প্রেসিডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট সংবিধান গঠিত না হওয়া পর্যন্ত। শেখ মুজিব আসলেন ১০ তারিখে আর ১২ তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেলেন— দেশে কোনো সংবিধান নেই।

তিনি আরো বলেন, ‘সুধী আমরা কী বলতে পারি না শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। শেখ মুজিব প্রমাণের ভিত্তিতে তিনি স্বাধীনতার ঘোষণা বলতে গেলে চাননি। আমরা কী এখন এটাও বলতে পারি না যে, শেখ মুজিব এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন?’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ