খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ২ জন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে উপজেলার ভাইবোনছড়া বড়ইতলী এলাকায় ইউপিডিএফের ২ জন কর্মী সাংগঠনিক কাজে বের হলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।
ইউপিডিএফের মিডিয়া সেল প্রধান নিরন চাকমা এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির সহ-তথ্য প্রচার সম্পাদক এ অভিযোগ অস্বীকার করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: