জেলার খবর

কোম্পানীগঞ্জে ট্রাক্টর-অটোরিকসার সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা সংলগ্ন জলিল ড্রাইভারের বাড়ির সামনের সড়কে শনিবার মধ্যরাতে ট্রাষ্টর ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হন কমপক্ষে ৫ জন।

নিহতরা হলেন : আলমগীর মির্জা, হাবীব ও হারুন।

পুলিশ ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা সংলগ্ন জলিল ড্রাইভারের বাড়ির সামনের সড়কে দ্রুতগতির একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসাটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকসার এক যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রী মারা যান।

চালকসহ অপর একজন যাত্রীকে গুরুতর অবস্থায় জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ জেলা সদর থেকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে অটোরিকসাটি উদ্ধার করা গেলেও ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। আর এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ