জেলার খবর

বর্ষবরণে মেতেছে আদিবাসী

বর্ষবরণে মেতেছে আদিবাসী
বর্ষবরণে মেতেছে আদিবাসী

পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ি জনপদে চলছে নানা আয়োজন। এ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে চলছে মারমা আদিবাসী সম্প্রদায়ের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব মাহাঃ সাংগ্রাই পোয়েঃ। পূজা-অর্চনার পাশাপাশি রয়েছে নানা আনন্দ-আয়োজন।

রোববার থেকেই নানা পূজা-অর্চনায় মেতে উঠেছেন পাহাড়ি জনপদের নারী-পুরুষ। আয়োজন করা হয়েছে মৈত্রী পানি বর্ষণ খেলার। এ যেন পুরোনো দুঃখ-কষ্টকে ধুয়ে ফেলে সৌহার্দ্য ও সম্প্রীতির পানি বর্ষণ। এছাড়াও রয়েছে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা, পিঠা উৎসব ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষপঞ্জি অনুযায়ী সোমবার থেকে শুরু হচ্ছে নতুন বছর। নববর্ষ বরণে বান্দরবানের মারমা জনগোষ্ঠী নানা আয়োজনে ব্যস্ত। পুরোনো বছরের সব জীর্নতাকে ধুয়ে ফেলে নতুন সাজে সেজেছে জেলার পার্বত্য পল্লী অঞ্চল।

এ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে দেশী-বিদেশী পর্যটকের সমাগম ঘটেছে বান্দরবানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ