জেলার খবর

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা খুন

ঝিনাইদহ
ঝিনাইদহ

জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আয়ুব আলী মণ্ডল (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খলিলুর রহমান জানান আয়ুব আলী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বলেন, পৌর এলাকার চতুরা গ্রামের আয়ুব ও নিকবারের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আয়ুব নিহত হন। রোববার রাত ১০টার দিকের এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়ুবের সঙ্গে একই গ্রামের বিএনপি কর্মী নেকবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। রোববার নিকবার এবং আয়ুবের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নিকবারের নেতৃত্বে একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আয়ুবের বাড়িতে হামলা চালায়।

গুরুতর অবস্থায় আয়ুবকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আয়ুব নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ