জেলার খবর

গাজীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে ৪ জনের মৃত্যু

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় মঙ্গলবার ট্রাক ও লেগুনার সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গাজীপুরগামী একটি লেগুনার সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজন মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে লেগুনা যাত্রী টাঙ্গাইলের হাকিম, সিরাজগঞ্জ জেলার সোবাহান ও বগুড়া জেলার খাদিজা আক্তার মারা যান। নিহত আরো একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এদিকে, ঘটনার পর ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালকে আটক করা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ