যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে যোগাযোগ মন্ত্রণালয় আগামী মাস থেকে সমন্বিত অভিযান শুরু করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সড়ক দুর্ঘটনাকে দুর্ভাবনার প্রধান কারণ— উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে এর মধ্যেই দুটি কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে।
মন্ত্রী বলেন, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ঘোড়াশাল টঙ্গী সড়কে সংস্কার কাজ আগামী জুন মাসের মধ্যেই শেষ হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: