সেন্ট মার্টিনে থেকে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষারর্থীর মধ্যে বুধবার একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম কর্ণারের সাগর থেকে সাব্বির হাসান নামে একজন শিক্ষারর্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা কোস্ট গার্ডের সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লে. শহিদ আল আহসান দেশ টিভি বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে।
এ নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে আসা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: