সেন্ট মার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ আহসানুউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাব্বির ও উদয়ের এখনও কোনো সন্ধান মেলেনি।
দুর্ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও খুজে পাওয়া যায়নি এ দুই শিক্ষার্থীকে। তবে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও কোষ্টগার্ড সদস্যরা।
নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের অব্যাহত অভিযানে বুধবার সকালে সাগরে ভাসমান অবস্থায় নোমান ও বাপ্পির মরদেহ উদ্ধার করে।
শিক্ষা সফরে সোমবার সেন্টমার্টিন যায় আহসানুউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী। তাদের কয়েক জন প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে সমুদ্রে নামলে স্রোতের তোড়ে ভেসে যান। কোস্টগার্ড ৫ জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে ৪ শিক্ষার্থী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: