ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে আবারো এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বালিয়াডাঙ্গী উপজেলার মরাধরা গ্রামের দুলাল হোসেন বৃহস্পতিবার রাতে রত্নাই সীমান্তের ৫৮২/২ এস পিলারের কাছাকাছি এলাকায় যান। এসময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
পরে এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে, দুলাল হোসেনকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।
এ নিয়ে ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: