ভোলায় শুক্রবার ২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ভোলায় প্রচুর গ্যাস মজুদ আছে, এ গ্যাস ব্যবহার করে শিল্প কারখানা স্থাপন করা গেলে জেলার বেকার সমস্যা অনেকটাই দূর হবে।
এ সময় দেশের উন্নয়ন নিয়ে রাজনীতি না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তোফায়েল আহমেদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: