জেলার খবর

নোয়াখালীরতে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে সালিশী বৈঠক নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আদুর রাজ্জাকের সঙ্গে চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলেদের কথা কটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সালিশী বৈঠকে বসেন।

বৈঠকে কাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ইসমাইল ও ইউছুফ আলীকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুরুজ্জামান, আবদুল আজিজ, সোহাগ, আবুল বাশার, বেলায়েত হোসেন, আবুল কালাম, নিশাদ, জামাল উদ্দিন, আব্দুল জাব্বার ও আব্দুর রাজ্জাককে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কারা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান দেশ টিভিকে বলেন, ঘটনার পর চরএলাহী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত অন্যান্যরা হলেন : তোতার ছেলে মো. ইব্রাহীম, ইকবাল, সবুজ ও চেয়ারম্যানের বড় ভাই খন্দকার সিরাজুল হক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ