জেলার খবর

অপহরণের ২দিন পর যুবদল নেতার মৃতদেহ উদ্ধার

লক্ষীপুর
লক্ষীপুর

উত্তরা থেকে অপহরণের ২ দিন পর লক্ষ্মীপুর জেলা যুবদল নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সামছুল ইসলামের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকাল ৮ টার দিকে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের বসুরহাটের কচুয়া খাল স্লুইসগেট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সোলায়মানের মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোলায়মান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে লক্ষ্মীপুর সদর, নোয়াখালীর সুধারাম ও বেগমগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সোলায়মানকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ