গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, এ প্রকল্পের দরপত্রের দলিল এশীয় উন্নয়ন ব্যাংকের মতামতের জন্য পাঠানো হয়েছে। আগামী মাসেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।
এ প্রকল্পের আওতায় ৫টি ফ্লাইওভার, ২৬টি সেতু ও ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: