সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার খুলনায় আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি শান্তিপূর্ণভাবে অনুসন্ধানের মাধ্যমে যে ঘটনা ঘটেছে তা চিহ্নিক করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মোহাম্মদ নাসিম।
এ সময় চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে যতদ্রুত সম্ভব তা সমাধানের জন্য আশ্বাস দেন মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: