কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোববার ভোরে টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদ হোসেন জাকুসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় র্যা ব ও বিজিবির ৩ জন সদস্য আহত হন।
র্যাব-৭ কক্সবাজার অফিসের ইনচার্জ মেজর রাশেদুল ইসলাম জানিয়েছেন, র্যাব-বিজিবির যৌথ চেকপোষ্ট অতিক্রম করে একটি মাইক্রোযোগে যাওয়ার সময় সিগন্যাল অমান্য করে পালানোর সময় গাড়ি থেকে র্যাব-বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাব-বিজিবি এদেরকে ধাওয়া করে এবং পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় ঘটনা স্থলে জাহেদ হোসেন জাকু ও ফরিদুল আলম ঘটনা স্থলে মারা যান।
পরে ঘটনা স্থল থেকে আনুমানিক ২ হাজার পিস ইয়াবা, দেশিয় তৈরি ২টি এলজি, ১টি পাইপগান ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস দেশ টিভি বলেন, দুই জনের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত জাকু টেকনাফ পৌর এলাকার হাংগার ডেইল এরাকার মৃত জয়নাল আবেদিন সওদাগর ও অপর নিহত ফরিদুল আলম নাইট্যপাড়া গ্রামের মৃত সামশুল আলমের ছেলে। তাদের বিরুদ্ধে ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব ও বিজিবি।