বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর টর্নেডোর আঘাতে রোববার রাতে লাইনচ্যুত দিনাজপুরগামী ট্রেনের ৯টি বগির উদ্ধার কাজ চলছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ৭নং পিলারের কাছে ট্রেনটি আসলে হঠাৎ টর্নেডোর কবলে পড়ে। এ সময় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে দক্ষিণ দিকে সড়ক সেতুর গার্ডারের দিকে হেলে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের ঢাকা ও পাকশী থেকে ২টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে স্বাভাবিক রয়েছে সড়ক যোগাযোগ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: