জেলার খবর

ঢাকা-টাঙ্গাইলে ঘর তৈরির হিড়িক

ঘর তৈরির হিড়িক
ঘর তৈরির হিড়িক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন করার ঘোষণা দেয়ার পর থেকেই মহাসড়কের পাশের জমিতে ঘর তৈরির হিড়িক পড়েছে। অধিগ্রহণের সময় জমির যে চিত্র ছিল সে অনুযায়ীই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শীগ্রই শুরু হবে। এর জন্য ৩৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে।

তাই অধিগ্রহণের আগেই মহাসড়ক সংলগ্ন গাজীপুরের চন্দ্রা, খাড়াজোড়া, শ্রীফলতলী, কালিয়াকৈর, বোর্ডঘর, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় রাতারাতি গড়ে উঠছে ঘরবাড়ি।

অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণের অতিরিক্ত টাকার জন্যই জমির মালিকেরা এসব স্থাপনা নির্মাণ করছেন। তবে মালিকরা বলছেন, জমি সংরক্ষণের জন্য বাড়িঘর তৈরি করছেন তারা।

আগে থেকে স্যাটেলাইটে ধারণ করা জমির চিত্র দেখেই অধিগ্রহণের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক।

তিনি বলেন, ‘আমাদের যে পূর্বের অধিগ্রহণকৃত যে জমি রয়েছে, সেখানে যদি কেউ অবৈধ স্থাপনা তৈরি করে সেগুলো ভেঙে দেওয়া হবে। ক্ষতিপূরণও দেয়া হবে না। আর অধিগ্রহণকৃত এলাকার বাইরে নতুন যেখানে অধিগ্রহণ হবে সেখানে যদি কেউ ঘর করে, সেগুলোরও স্যাটেলাইট ইমেজ গ্রহণ করা হয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ