জেলার খবর

সাতক্ষীরায় জামাত-পুলিশের সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটার সখীপুর ইউনিয়নের পাতনার বিলের কেওড়াতলা নামস্থানে মঙ্গলবার জামাত-পুলিশের সংঘর্ষে একজন জামাতকর্মী মারা গেছে। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া ককটেলের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যা, গাছ কাটাসহ সহিংসতার কয়েকটি মামলার সন্দিগ্ধ আসামি সিরাজুল ইসলাম।

পাতনার বিলে গুচ্ছগ্রামের পাশে কেওড়াতলা খালপারের সামনে রাস্তায় সিরাজুলসহ কয়েকজন জামাত-শিবিরকর্মী সহিংসতার পরিকল্পনা করছে। এরই ভিত্তিতে ভোর ৪টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাত-শিবিরের দুর্বৃত্তরা ৫/৬ রাউন্ড ককটেল ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গলায় গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম মারা যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ