জেলার খবর

অপহৃতদের উদ্ধারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অপহৃত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে উদ্ধারের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা কাউন্সিলরের সমর্থকেরা অবরোধ করে রেখেছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। গতকালও একই দাবিতে কাউন্সিলরের সমর্থকেরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

এদিকে, অপহরণের সময় নিখোঁজ জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালককে উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি আদালত বর্জন করেছে। আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ করেছেন।

এ সময় আইনজীবী ও গাড়িচালককে উদ্ধারের দাবিতে গতকাল ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ ৫ জনকে গত রোববার দিনে-দুপুরে গাড়িসহ অপহরণ করা হয়। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাদের অপহরণ করা হয়।

একই সড়ক থেকে প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক গাড়িসহ নিখোঁজ হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ