জেলার খবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শরণখোলা রেঞ্জের ভদ্র ফরেস্ট ক্যাম্প সংলগ্ন পশুর চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ছয়জনকে আটক করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, বনদস্যু ধলু বাহিনী দীর্ঘদিন ধরে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার গুলজার হোসেনের নেতৃত্বে জেলের ছদ্মবেশে ১৭ সদস্যের র‌্যাব দল সোমবার রাত থেকে শরণখোলা রেঞ্জের ভদ্র এলাকায় অভিযান শুরু করে।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় পশুর চ্যানেলে মাছ ধরারত জেলেদের নৌকায় ছিল দস্যুদের চাঁদা আদায়ের নির্ধারিত সময়। আগে থেকে এ খবর পেয়ে র‌্যাব সদস্যরাও জেলে বেশে ওই এলাকায় অবস্থান নেয়। নির্ধারিত সময়ে দস্যুরা চাঁদা নিতে আসলে র‌্যাব তাদেরকে ঘিরে ফেলে। এসময় দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে বাহিনীর প্রধান ধলু ও অপর দস্যু বাচ্চু গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে দস্যুদের নৌকা ঘিরে ফেলে। এসময় ৬ দস্যুকে জীবিত আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা ফরিদুল আলম বলেন, নদী থেকে ২ দস্যুর মৃতদেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে ৫টি এক নলা ও ১টি দোনলা বন্দুক, ২টি পয়েন্ট টুটুবোর এবং ১টি সিক্স শুটার রাইফেল ও ৫৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এ সময় দস্যুদের ছোঁড়া গুলিতে র‌্যাব সদস্য ফোরকান আলী ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ