জেলার খবর

এখনো উদ্ধার হয়নি র ২ শিক্ষক

ভালুকা
ভালুকা

অপহরণের একদিন পার হলেও ময়মনসিংহের ভালুকায় কোচিং সেন্টারের দুই শিক্ষক উদ্ধার হয়নি। সোমবার ভোরে বাড়ি থেকে দুই জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভালুকা থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ৫ অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

সোমবার ভোরে ভালুকার পাঁচগাও গ্রামের শামছুদ্দিন মুন্সীর বাড়িতে ৮-১০ জন দুর্বৃত্ত দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করেন কামাল হোসেন ও তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক স্বপনকে তুলে নিয়ে যায়। অপহৃত দুইজনই স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক বলে জানা গেছে।

চলতি মাসে এ নিয়ে শুধুমাত্র ভালুকাতেই আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে ৬ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে এক স্কুলছাত্রী পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের সন্ধান মেলেনি। একের পর এক অপহরনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসি।

এদিকে, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে এক নারীসহ ৫ অপহরকারীকে আটক করেছে র্যাব। অপহৃত দুইজনকেও উদ্ধার করা হয়েছে।

এছাড়াও গত রোববার নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, আইনজীবীসহ ৭ জন অপহরণের ঘটনার পরদিনই গাজীপুরে দুই ভাই অপহরণ হয়। ১৭ ঘণ্টা পর গাজীপুরের অপহৃত দুজন উদ্ধার হলেও নারায়ণগঞ্জে অপহৃতদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহে দুই শিক্ষক অপহরণের শিকার হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ