জেলার খবর

যুবলীগ নেতার নির্দেশেই ত্রিশালে জঙ্গি ছিনতাই

যুবলীগ নেতার নির্দেশেই ত্রিশালে জঙ্গি ছিনতাই
যুবলীগ নেতার নির্দেশেই ত্রিশালে জঙ্গি ছিনতাই

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে ছিনতাই করা হয়েছে। বুধবার র‌্যাব সদরদপ্তরে এ ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী সবুজ সাংবাদিকদের এ তথ্য জানান।

ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্য ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার ৮ জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন (র‌্যাব)। এদের মধ্যে ময়মনসিংহের ভালুকার দুই শিক্ষকও রয়েছেন বলে জানিয়েছে তারা।

তাদের উপস্থিতিতে রাজধানীর উত্তরায় র‌্যাবের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইনিংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, গতকাল ৮ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘এ তৎপরতার অংশ হিসেবে ৬ জঙ্গি ও ২ জন আদম ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। বিস্তারিত তদন্তে সাপেক্ষে জানা যাবে।’ আটককৃতরা হলো: মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭) জানান তিনি।

এ কর্মকর্তা বলেন, ‘প্রথমে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, দুই জন সক্রিয়ভাবে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ে অংশগ্রহণ করেছিল। পরে তাদের দেয়া তথ্যমতে পরবর্তীতে আটক করা হয় তাদের দলের নেতা মো. কামাল হোসেন সবুজকে। যিনি ভালুকার জাগরণ টিউটোরিয়াল হোম কোচিং সেন্টারের মালিক।’

উল্লেখ, গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে আক্রমণ চালিয়ে এবং একজন পুলিশ সদস্যকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।

ছিনিয়ে নেয়া তিন জঙ্গি হলো: জেএমবির মজলিসে শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজান।

তাদের মধ্যে সালাহউদ্দিন ও হাফেজ মাহমুদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও বোমা মিজান যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।

ঘটনার দিন বিকেলেই ছিনিয়ে নেয়া জঙ্গি নেতা হাফেজ মাহমুদকে টাঙ্গাইলের পুলিশ গ্রেপ্তার করে। ওইদিন রাতেই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ