নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান মঙ্গলবার রাত ১২টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার ছোট ভাই সংসদ সদস্য শামীম ওসমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে ২৫ তারিখ ভারতের দিল্লির দেরাদুনে যান নাসিম ওসমান।
১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন নাসিম ওসমান। তার বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনের সাংসদ ছিলেন।
নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান। অপর ভাই একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: