শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় নদী তীরবর্তী হাসিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
নদী ভাঙন কবলিত চরাঞ্চলের দরিদ্র শিশুদের মধ্যে ফিডিং প্রোগ্রাম চালু রাখার পরামর্শ দেন মজিনা।
পরে তিনি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: