জেলার খবর

গুপ্ত হত্যার জন্য বিএনপি দায়ী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

এখন যেসব গুপ্ত হত্যা হচ্ছে এর জন্য বিএনপি দায়ী বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গাজীপুরে মে দিবস দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে জিয়াউর রহমানের সময়ে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস শুরু করেন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়ে বন্দি থাকা যুদ্ধাপরাধীদের জিয়াউর রহমান ছেড়ে দেন এবং তাদের ক্ষমতায় বসান। তাই হত্যার রাজনীতি জিয়ার সময়ে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি ও তাদের বিচারের রায় কার্যকর হচ্ছে। পরাজিতদের স্থান বাংলার মাটিতে নেই।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে না পেরে বিএনপি-জামাত মানুষ পুড়িয়ে মেরেছে, মসজিদে আগুন দিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘উনি যা বলেন, করেন তা উল্টো। তিনি নির্বাচন নিয়ে আমেরিকার কাছে নালিশ করেছিলেন। জিএসপি সুবিধা বন্ধে মার্কিন পত্রিকায় আর্টিকেল লেখেন। বাংলাদেশের অগ্রগতি আগুন দিয়ে যখন থামাতে পারেন নাই তখন বিদেশের কাছে নালিশ করেছেন। উনি কী পেয়েছেন, নালিশ করে উনি বালিশ পেয়েছেন? জনগণ ওনাকে ভাঙা জুতার বাড়ি দিয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। মানুষের জীবন সুন্দর হয়।’

তিনি বলেন, ‘কেউ কেউ বিলাস জীবন যাপন করবে, আর কেউ ধুঁকে ধুঁকে চলবে- এই বৈষম্য বাংলাদেশে চলতে পারে না।’

মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের অধিকার নিয়েই বাঁচবে— এমন মন্তব্য করে তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘বিলাসিতা আপনারা করবেন- ওই শ্রমিকের ঘাম, রক্ত ঝড়া উপার্জন দিয়েই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ