জেলার খবর

নারায়ণগঞ্জে ব্যবসায়ীসহ এবার চাকুরীজীবীও অপহৃত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

অপহরণ করে হত্যার ঘটনায় উত্তাল নারায়নগঞ্জে এবার সাইফুল নামে এক ব্যবসায়ীকে অপহরণ ও তৈয়বুর নামে এক চাকুরীজীবীর নিখোঁজ হয়েছেন। এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরেও এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সানাড়পাড়ের নিজ বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণকারীরা তাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে সাইফুলের স্বজনরা।

এ অপহরণের প্রতিবাদে সানাড়পাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর বিকালে তা প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।

প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের ডাকা রোববারের হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জেলা সিপিবি ও বাসদ।

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন বাস স্টেশন এলাকায় আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার থানায় একটি ডায়েরি করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহসড়কে শুক্রবারও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে গত রোববার একসঙ্গে সাত ব্যক্তি অপহৃত হন। তারা হলেন : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম।

গত বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও গতকাল একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর গতকাল রাতেই রাজধানীর মিরপুর উড়ালসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ