লক্ষ্মীপুর সদর উপজেলায় বৃহস্পতিবার ভোরে যুবদল কর্মী রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রিপনকে কয়েকজন বাড়ি থেকে রাত ১২টার দিকে ডেকে নিয়ে যায়। পরে কড়ইতলা গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় রিপন।
এদিকে, মো. ইসমাইল হোসেন রিপনকে যুবদলের কর্মী বলে দাবি করেন মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন দেশ টিভিকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: