আইনজীবী চন্দন সরকারসহ নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করে খুনের ঘটনা খতিয়ে দেখতে অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। শুক্রবার নারায়ণগঞ্জে বাংলাদেশ বার কাউন্সিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এ সময় চন্দন সরকারের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতেও জোর দাবি জানায় সংগঠনটি।
তাদের দাবি, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেন আটক-গ্রেপ্তারের এখতিয়ার না থাকে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে যেনো নির্দেশনা দেয়া হয়।
বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে তারা বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেবেন।
নিরপেক্ষ হয়েও নৃশংসভাবে খুন হওয়ায় দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার কাউন্সিলের নেতারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: