জেলার খবর

বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে দেশ: মিজানুর রহমান

মিজানুর রহমান
মিজানুর রহমান

দেশ এখন বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। শুক্রবার পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত মানবাধিকার কর্মশালা ও মানবাধিকার কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

মিজানুর রহমান বলেন, প্রত্যেকের ভেতরে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। এ নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, শঙ্কিত ও চিন্তিত। এ অবস্থা থেকে স্বস্তি ফিরিয়ে আনতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা নিতে হবে।

দেশের বর্তমান অবস্থার প্রধান দায় রাষ্ট্রের ওপর বর্তায়— এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এ কথাও মনে রাখতে হবে নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা রক্ষা করা কেবল সরকারের একার দায়িত্ব হতে পারে না। আর এটা পারস্পরিক দোষারোপের বিষয়ও নয়। রাষ্ট্র ও সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নীরবে বসে থাকা যুক্তিযুক্ত নয় বলেও জানান তিনি।

মানবাধিকার কমিশনের এ চেয়ারম্যান বলেন, রাষ্ট্র কতটা দিয়েছে? এ প্রশ্ন না তুলে আগে নিজের কাছে প্রশ্ন করতে হবে— আমি রাষ্ট্রকে কি দিয়েছি। তবেই দেশে শান্তি আসবে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও কমবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ