জেলার খবর

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী উদ্ধার

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জের সানার পাড় থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে পাওয়া গেছে। শুক্রবার রাতে তাকে সাভারের নবীনগরে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় যাত্রাবাড়ি থেকে এক মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব) আমাদের সংবাদদাতাকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের নবীনগরে স্মৃতিসৌধের বিপরীত দিকে একটি হোটেলের সামনে একটি মাক্রোবাস থেকে সাইফুলকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে র্যা ব-৪ এর নবীনগর ক্যাম্পে খবর দিলে র্যা ব তাকে ক্যাম্পে নিয়ে যায়। তিনি এখন সাভারে র্যা ব চারের জিম্মায় আছেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল এ বিষয়ে কিছু জানা যায়নি।

অপহরণের বর্ণনা দিয়ে সাইফুল জানান, মুক্তির পরই স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি। র্যা বের গোয়েন্দা বিভাগের তৎপরতার কারণেই অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে দাবি করেছে র্যা ব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন সাইফুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ