জেলার খবর

চোরাগুপ্ত হত্যার জন্য বিএনপি-জামাত দায়ী: শাহজাহান

শাহজাহান খান
শাহজাহান খান

সারাদেশে গুম, অপহরণ, চোরাগুপ্ত হত্যার জন্য বিএনপি-জামাত চক্রকে দায়ী করে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপি-জামাত চক্র শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। শনিবার মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিককে এ কথা বলেন তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ এপ্রিল বক্তব্যে বলেছেন, গুম, হত্যা এগুলো আওয়ামী লীগ করছে। তার আগের দিন তাদেরই একজন নেতা সাদেক হোসেন খোকাও বলেছেন, চোরা-গুপ্ত হামলার মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করতে হবে।

তাদের এ দুটি কথাকে যদি পর্যালোচনা করা হয় তাহলে ২০১৩ সালে এদেশে প্রকাশ্যে মানুষকে হত্যা করে, গাড়ি পুড়িয়ে, গাছ কেটে, শহীদ মিনার ভেঙ্গে যে তারা যে আন্দোলন করেছে তাতে তারা ব্যর্থ হয়েছে বলেও জানান শাহজাহান খান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ