নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম অপহরণ ও হত্যার প্রধান আসামি আরেক কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ অভিযান চালানো হয়।
তার বাড়ি থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। পুলিশ অভিযানের সময় নূর হোসেন বাড়িতে ছিলেন না।
এদিকে, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে রোববারের ডাকা হরতালের সমর্থনে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আইনজীবীদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে। দেশ থেকে সবধরনের গুম, অপহরণ বন্ধ যেন বন্ধ হয় তারোও দাবী জানান তারা।