পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গলাচিপা নদীতে কালবৈশাখীতে এমভি শাথিল নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার এবং আশংকাজনক অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।
কলগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম দেশ টিভিকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি গলাচিপা উপজেলার লঞ্চঘাট থেকে পটুয়াখালী জেলা শহর টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে লঞ্চ এমভি সাথিল। ঘটনার পরপরই ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।
এরইমধ্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
এদিকে, কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।