জেলার খবর

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে লঞ্চ ডুবি, ১৩ জনের মৃত্যু

লঞ্চ ডুবি
লঞ্চ ডুবি

পটুয়াখালীর কলাগাছিয়ায় কালবৈশাখী ঝড়ে ডুবে যাওয়া লঞ্চ এমভি শাথিল থেকে রোববার আরো ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আশংকাজনক অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৩ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চ এমভি শাথিল থেকে শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করে। ভোরে উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আরো ৫ জনের মরদেহ উদ্ধার করে।

এদিকে, দুর্ঘটনায় নিহত ৭ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ