জেলার খবর

নূর হোসেনের গাড়িটি উদ্ধার

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি ৪নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনর ব্যক্তিগত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

রোববার বেলা দেড়টার দিকে শিমরাইল এলাকায় নূর হোসেনের ব্যবহৃত গাড়িটি (প্রাইভেট কার) সাংসদ শামীম ওসমানের স্বজনদের মালিকানাধীন একটি গ্লাস ফ্যাক্টরিতে গাড়িটি উদ্ধার করা হয়।

গাড়িটি নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে অপহরণ মামলার প্রধান আসামি নূর হোসেন ব্যবহার করতো বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিমরাইল এলাকার জেএমএস গ্লাস ফ্যাক্টরি থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর (ঢাকা মেট্রো-গ ২৯৮৮৬২)। ওই ফ্যাক্টরিটি সাংসদ শামীম ওসমানের শ্বশুর সাইফুদ্দিন আহমেদ, দুই মামাশ্বশুর শামসুদ্দিন আহমেদ, জালালউদ্দিন আহমেদ ও শ্যালক তানভীর আহমেদের মালিকানাধীন।

কারখানার মহাব্যবস্থাপক আবদুল আউয়াল বলেন, প্রায়ই গাড়িটি এখানে রাখা হতো। সর্বশেষ গত শুক্রবার দুপুরে গাড়িটি কারখানায় রাখা হয়। গাড়িটি কেনো রাখা হতো –সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আপনারা বুঝে নেন।

জেএমএস গ্লাস ফ্যাক্টরিটি সাংসদ শামীম ওসমানের মামা শ্বশুর শামসুদ্দিন আহমেদ ও জালালউদ্দিন আহমেদের বলে জানান তিনি।

জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, গাড়িটি উদ্ধারের পর রেকার দিয়ে থানায় আনা হচ্ছে। এরআগে শুক্রবার নূর হোসেনর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি মাইক্রোবাস ও শতাধিক বাঁশের লাঠি জব্দ করেছে। এ সময় নূর হোসেনের বাড়ি থেকে নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে আটক করা হয়। নূর হোসেনকে পাওয়া যায়নি।

গত রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণক করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।

একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন। পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে উদ্ধার করা হয় হাত-পা বাঁধা আরো একটি মৃতদেহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ