কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ হত্যাকণ্ডের ঘটনায় খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মচারীরা।
সোমবার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে কর্মবিরতির শুরু করে কাউন্সিলরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজও আদালত বর্জন করে দিনব্যাপি কর্মসূচী শুরু করেছেন আইনজীবীরা। এসময়, তারা আদালত প্রাঙ্গনে একটি শোকসভা আয়োজন করে।
সমাবেশে জেলা ও দায়রা জজ আদালত বিচারকের সভাপতিত্বে শোকসভায় সকল বিচারক ও ম্যাজিস্ট্রেট ও আইনজীবীরা অংশ নিয়েছেন।
এদিকে, এ ঘটনার মূল আসামীকে এখনো আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: