জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভারত থেকে গরু নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

নিহত জনির এক সঙ্গী শাকিলও এ সময় আহত হন। তবে তিনি পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) কর্মকর্তা বলেন, ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে জনি আহত হয়।

পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জনির মৃতদেহ ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বিজিবির কর্মকর্তা।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ জনির মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ