জেলার খবর

কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় থোয়াইগ্যাকাটায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাইকুল ইসলাম বলেন, ভোরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রামুর থোয়াইগ্যাকাটার পাহাড়ি এলাকায় অবস্থায় নেয় পুলিশ। এ সময় ডাকাতরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, ‘ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কালাম ও খলিল মারা যান।’

মো. বশির নামে গুলিবিদ্ধ একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে রামু থানার ওসি জানান। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার এবং এ ঘটনার পর অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ