জেলার খবর

নূর হোসেনের বালু মহালে উচ্ছেদ অভিযান

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে নজরুলসহ ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বালু মহালে উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীর তীরে নূর হোসেনের বালু মহালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) এ উচ্ছেদ অভিযান শুরু করে।

এর আগে কয়েক দফায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও তারা আবার সেখানে ঘর করে ব্যবসা শুরু করে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

এদিকে, আইনজীবী চন্দন কুমার সরকারকে অপহরণের পর খুনের প্রতিবাদে কালোব্যাচ ধারণ করছেন আইনজীবীরা। আদালত প্রাঙ্গণেও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে তাদের।

নজরুল ইসলামের সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ডাক দিয়েছে।

এছাড়া, টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষে মঙ্গলবার সকাল ৯টায় কাজে যোগ দিয়েছেন সিটি করপোরেশন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার ৪ জন সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহৃত হন আইনজীবী চন্দন সরকার।

তিন দিন পর বুধবার শীতলক্ষ্যা নদীতে একে একে ৬ জনের এবং পরদিন আরেকজনের মৃতদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ