টাঙ্গাইলের কালীহাতিতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। বুধবার বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
সুতা ভর্তি একটি ট্রাক উপজেলার সরলা এলাকার বিজ্রের কাছে বিকল হয়ে পড়ে। এসময় ঢাকা থেকে উত্তর বঙ্গগামী রড বোঝাই আরেকটি ট্রাক সুতার ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় দুটি ট্রাকই রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: