সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সঙ্গে জামাত-শিবিরকর্মীদের সংঘর্ষে এক জামাতকর্মী মারা গেছেন আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। বুধবার ভোররাতে উপজেলার ভদ্রখালী এলাকায় এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমানের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানান, জামাতের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা করে জামাত-শিবির কর্মীরা।
এ সময়, বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা গুলি করে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম নামের জামাতকর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: